পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণ ফোন লিমিটেড (GP) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জুলাই ২০২৩ – সেপ্টেম্বর ২০২৩) ও(জানুয়ারি ২০২৩ – সেপ্টেম্বর ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২৩ অক্টোবর ,২০২৩ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।৩য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩মাসে(জুলাই ২০২৩ – সেপ্টেম্বর ২০২৩) শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫.৫৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ৬.৭২ টাকা।চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা আগের বছরের চেয়েকমেছে ১.২৯ টাকা।
| Q1 Un-audited): EPS was Tk. 9.91 for January-March 2024 as against Tk. 5.77 for January-March 2023; NOCFPS was Tk. 12.95 for January-March 2024 as against Tk. 12.97 for January-March 2023. NAV per share was Tk. 59.30 as on March 31, 2024 and Tk. 40.00 as on March 31, 2023. | |
| Post Date: | 2024-04-25 |
|---|
অপরদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি ২০২৩ – সেপ্টেম্বর ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২০.১৫ টাকা। গতঅর্থবছরেরএকই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ১৯.৫৪ টাকা।গত ৯ মাসে কোম্পানিটির আগের চেয়ে মুনাফা বেড়েছে ৬১ পয়সা।
গত ৩০,সেপ্টেম্বর , ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ(NOCFPS) হয়েছে ৩৪.২৬ টাকা যা আগের বছরে ছিল ৩৭.২৯ টাকাএবং শেয়ার প্রতিনিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৪৪.৮৭ টাকা। যা আগের বছরে ছিল ৩১.৪৮ টাকা।

উল্লেখ্য টেলিযোগাযোগ খাতের বহুজাতিক এই কোম্পানিটি ১০.৬৭ (PE) এত ভালো মুনাফা থাকা সত্তেও কোম্পানিটি বিনিয়োগকারীদের মধ্যে কোন চাহিদা সৃষ্টি করতে পারেনি।কোম্পানিটি বহুদিন যাবৎ ফ্লোর প্রাইজে ২৮৬.৬০ টাকা দামে আটকে আছে।আরও আশ্চর্যের ব্যাপার শেয়ারটি ফ্লোর প্রাইজের ৭/৮% কমেও ক্রেতা খুজে পাচ্ছেনা।এইবার পারবে কি ১০.৬৭ (PE) নিয়ে লেনদেনে ফিরতে ?
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।