পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের (GHCL)গত ৩০শে জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে (৭.৫৮)টাকা, যা আগের বছরে শেয়ার প্রতি লোকসান ছিল (৫.৭৭) টাকা ছিল।
শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ২.৪২ টাকা, যা আগের বছরে ঋণাত্নক ছিল (২.৪৫) টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৭৪.০৮ টাকা, যা আগের বছরে সম্পদ মূল্য ছিল ৪৭.৪৫ টাকা।
আগামী ৩০ শে ডিসেম্বর ২০২৪, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর ২০২৪।
গতবছর ও কোম্পানি কোন লভ্যাংশ দেয়নি।
আজ কোম্পানি টি নো লিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ আজ কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।