অর্থ লিপি

৪ এপ্রিল ২০২৬ শনিবার ২১ চৈত্র ১৪৩২

চাপ নেই লঞ্চের কাউন্টারে, আগাম টিকিট বিক্রি শুরু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পবিত্র রমজান মাস শেষের দিকে, দরজায় কড়া নাড়ছে খুশির ঈদ। ঈদ উপলক্ষে বরিশালে নৌপথের আগাম টিকিট বিক্রিও শুরু হয়েছে। তবে পদ্মা সেতু হওয়ায় পাল্টে গেছে চিরচেনা সেই চিত্র। লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি চললেও যাত্রীচাপ নেই, ফাঁকা রয়েছে কাউন্টারগুলো।

গত ৯ এপ্রিল ঢাকা ও বরিশাল থেকে ঈদের আগাম টিকিট বিক্রি হয়। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালেও টিকিট বিক্রি চলছে। এখন ১৭ এপ্রিল থেকে ২৩ এপ্রিলের টিকিট মিলছে কাউন্টারে। তবে নৌপথে এ বছর অনেকটাই যাত্রীচাপ কম হবে বলে জানান সংশ্লিষ্টরা।

 

যানজট ও ঝামেলা এড়াতে ও আরামে যাতায়াতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বেশির ভাগ মানুষ ঢাকা থেকে, নদীপথকেই বেছে নিত। তবে পদ্মা সেতু হওয়ায় এখন চিরচেনা সেই রূপ পাল্টে গেছে। লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি চললেও যাত্রীচাপ নেই।

 

সুন্দরবন লঞ্চের ম্যানেজার শাকিল ইসলাম জানান, পদ্মা সেতু হওয়ায় এ বছর আর ভিড় দেখা যাচ্ছে না লঞ্চের টিকিটের জন্য। দুদিন হয়ে গেছে তারা আগাম টিকিট বিক্রি শুরু করেছে। কিন্তু যাত্রী পাচ্ছে না বলে জানান তিনি।

 

লঞ্চ মালিকপক্ষ ঈদের সময় স্পেশাল সার্ভিস বন্ধ রাখতে চাইছে। সেটা বিআইডব্লিউটিএ করতে দেবে না। যাত্রীচাপ দেখা গেলে তাৎক্ষণিক বিশেষ সার্ভিস চালু করবে বিআইডব্লিউটিএ।

 

বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে ৩৬টি, দূরপাল্লায় ২০টি লঞ্চ চলাচল করে। প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু ঈদে এই সংখ্যা বাড়ে কয়েকগুণ। এ পথের যাত্রীদের দাবি, নিরাপত্তায় সংশ্লিষ্টরা এখনই কার্যকর পদক্ষেপ নিক।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।