বিশ্ববাজারে সোনার দাম বড় পতনের মুখে পড়ায় দেশের বাজারে গত চার দিনে মূল্যবান এই ধাতুর দাম কমেছে ৪০ হাজার টাকার বেশি।
সর্বশেষ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দেয়া এক বিজ্ঞপ্তিতে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়েছে সংগঠনটি। যা কার্যকর হয়েছে সোমবার বিকেলে ৩টা ৪৫ মিনিট থেকেই।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার ১ লাখ ৬৪ হাজার ৫২৩ টাকায় বেচাকেনা হচ্ছে।
এর আগে গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে সকালেও দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
গত ১ ফেব্রুয়ারি ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা। তবে গত ৩১ জানুয়ারি দেশে দুই দফা সমন্বয় করা করেছিল মূল্যবান এই ধাতুর দাম। সেদিন সকালে ১৫ হাজার ৭৪৬ টাকা কমিয়ে সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। তবে এর কয়েক ঘণ্টা পরেই ধাতুর দাম বাড়ানো হয়েছিল ৪ হাজাার ৮২ টাকা।
এর আগে গত ৩০ জানুয়ারি মূল্যবান এই ধাতুর বাজারে কমানো হয়েছিল ১৪ হাজার ৬৩৮ টাকা। ফলে সবশেষ ৪ দিনে স্বর্ণে সোনার দাম কমছে মোট ৪০ হাজার ২৪১ টাকা। তবে গত ২৯ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ইতিহাসের সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার ১ টাকা।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।