চালের দাম কমার আভাস মিলছে চালের ভরা মৌসুমে অবশেষে। গত দুই সপ্তাহে, কেজিতে দর কমেছে প্রায় ১০ ভাগ। ব্যবসায়ীদের দাবি, মিলগেটে দর কমেছে। যার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা পর্যায়ে। যদিও খুশি নন ক্রেতারা।
বাজারে নতুন ধান, বাম্পার ফলনের আমেজ। সবশেষ দুই মৌসুমে যোগান নিয়ে কোনো সংকট নেই। তারপরও দাম নিয়ে অভিযোগ কাটছে না। ভরা মৌসুমেও চালের দাম বাড়ার খবর মিলেছে অহরহ।
তবে এবার দামের পালে হাওয়া বদলেছে। গত দুই সপ্তাহে সব ধরনের চালের দর কমেছে বস্তা প্রতি প্রায় ২০০ টাকা। তার মানে কেজিতে ২ থেকে ৩ টাকা। রাজধানীর কারওয়ানবাজারে, মিনিকেট মিলছে ৬৫ থেকে ৬৬ টাকায়। ৭০ টাকার নিচে নেমেছে নাজিরশাইলের কেজি। সবচেয়ে বেশি দর কমেছে মোটা চালের। তবে ব্যবসায়ীদের দাবি, এ দাম কাঙ্ক্ষিত নয়।
সরকারি হিসেবে, গত ১ বছরে মাঝারি চালের দাম বেড়েছে ৮ দশমিক ৭ শতাংশ। সরু চালের দাম বৃদ্ধির হার এর অর্ধেক। ভরা মৌসুমে দাম বৃদ্ধির অভিযোগের তীর মিলারদের দিকে। কারসাজি বন্ধে চালের বস্তায় দাম ও জাত লেখার নির্দেশ থাকলেও, তা মানা হচ্ছে না অনেক এলাকায়। যদিও মিলারদের দাবি, বছরের এই সময়ে মোট উৎপাদির ধানের প্রায় ৬০ ভাগ বেচাকেনা হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।