অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

কলকাতার সেরা অভিনেত্রী হলেন জয়া-ফারিণ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ফারিণ সর্বদা সবার সামনে আসেন কাজ দিয়ে। একের পর এক ভালো কাজ দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এবার চমকটা দেশ ছাড়িয়ে বিশ্বের মাটিতে ছড়িয়েছে। টালিউডের সেরা তালিকা স্থান পেলেন এই অভিনেত্রী। তাছাড়া প্রতিবার জায়গা করে নেয়া আর এক অভিনেত্রী জয়া আহসান এবারও জিতে নিলেন মনোনয়ন।

‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে টালিউডে আত্মপ্রকাশ করেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ। সিনেমাটি মুক্তি পায় ২০২৩ এর ৩রা ফেব্রুয়ারি। এটিই তার কলকাতায় প্রথম সিনেমা। প্রথমেই ছক্কা মারলেন তিনি।

সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন ফারিণ। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘সিনেমার সমাবর্তন’ অ্যাওয়ার্ডে সেরা প্রতিশ্রুতিশীল অভিনেত্রী বিভাগে (মোস্ট প্রমিজিং অ্যাকটর ফিমেল) জায়গা করে নিয়েছেন তিনি। একই বিভাগে ফারিণের সঙ্গে ‘দিলখুশ’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন ঐশ্বরিয়া সেন।

তাছাড়া কলকাতার বিনোদন জগতের অলিগলি চেনা জয়া আহসান পেলেন ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার জন্য সেরা সহশিল্পীর (নারী বিভাগে) পুরস্কার। গত বছর অতনু ঘোষের আলোচিত ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে ডব্লিউবিএফজেএ পুরস্কার জিতে নেন জয়া আহসান।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।