তামিম ইকবাল জাতীয় দলে ফেরার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন। বিসিবির ট্রেনারের অধীনে শিগগিরই ফিটনেস নিয়ে কাজ করতে দেখা যেতে পারে বাঁহাতি এ ওপেনারকে।
বোর্ডের একটি সূত্রে জানা গেছে, ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে ফিটনেস ট্রেনার চেয়েছেন তিনি। পুরো অনুশীলন সুবিধা চেয়েছেন তামিম। তবে কবে থেকে ফিটনেস নিয়ে কাজ শুরু করবেন, তা জানা যায়নি। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর থেকে জাতীয় দলে খেলছেন না তামিম। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় জাতীয় দলে ফেরা হয়নি তাঁর। আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় তামিমের এখন জাতীয় দলে খেলতে সমস্যা হওয়ার কথা নয়। শিগগিরই হয়তো প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তামিমের সঙ্গে কথা বলবেন।
এ ব্যাপারে গতকাল জানতে চাওয়া হলে লিপু বলেন, আগে সিদ্ধান্ত ছিল, বোর্ড সভাপতির সঙ্গে কথা বলবে। সেই সিদ্ধান্তের আলোকে আমরা কাজ শুরু করব। আমার মনে হয়, এখন অনেক কিছু বদলে গেছে। তামিম ইকবালের মতামতটা তার সঙ্গে কথা বলে জানার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।