ঢাকা শেয়ার বাজার

১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার ৩ ফাল্গুন ১৪৩২

জাতীয় নির্বাচন আশার সঞ্চার করেছে বিনিয়োগকারীদের মনে, সূচকের উত্থানে লেনদেন প্রায় ৮০০ কোটি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

জাতীয় নির্বাচন আশার সঞ্চার করেছে বিনিয়োগকারীদের মনে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচনকালীন সাধারণ ছুটি পূর্ববর্তী শেষ কার্যদিবস  ডিএসইতে মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। সেই সাথে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৭.৯৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৯৯ পয়েন্টে।এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’১৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৭ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৭৯০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৪৬ কোটি ১৬ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৮ টি কোম্পানির, বিপরীতে ৬৭ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আজ সূচক ও লেনদেনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আজকের সূচক ও লেনদেনে নতুন রেকর্ড দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, নির্বাচনের পর বাজার আরও স্বাভাবিক ও টেকসই স্থিতিশীলতায় ফিরবে—এমন প্রত্যাশা থেকেই বিনিয়োগকারীরা আগের তুলনায় বেশি আগ্রহ নিয়ে লেনদেনে অংশ নিচ্ছেন। এর ফলেই শেয়ারবাজারে ধারাবাহিকভাবে নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।