অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

জাতীয় রফতানি ট্রফি পেল শেয়ারবাজারের যে সব প্রতিষ্ঠান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২১-২২ অর্থবছরের জন্য ৭৭ প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের প্রতিষ্ঠান রয়েছে ৬টি কোম্পানি ।

আজ রবিবার (১৪ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কোম্পানিগুলোর প্রতিনিধির হাতে জাতীয় রপ্তানি পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রপ্তানিতে ২০২১-২২ অর্থবছরে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি লাভ করেছে হামীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড।

এর আগে, জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০১৩ অনুসরণে প্রাথমিক ও চূড়ান্ত বাছাই কমিটির মাধ্যমে মোট ৩২ খাতের রপ্তানিকারকদের মধ্য থেকে ২০২১-২০২২ অর্থবছরের জন্য রপ্তানি আয়, আয়গত প্রবৃদ্ধি, নতুন পণ্যের সংযোজন, নতুন বাজারে প্রবেশ, কমপ্লায়েন্স প্রতিপালন ইত্যাদি মূল্যায়নপূর্বক ট্রফি বিজয়ী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। প্রতিটি খাতের জন্য কৃতি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ, রোপ্য ও ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়।

শেয়ারবাজারে তালিকাভুক্ত জাতীয় রফতানি ট্রফি পাওয়া  কোম্পানিগুলো হলঃ

ঔষধজাত দ্রব্য রপ্তানিতে স্বর্ণপদক পেয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড  এবং ব্রোঞ্জ পদক পেয়েছে স্কয়ারফার্মাসিউটিক্যালস লিমিটেড ।

সুতা খাতের রপ্তানিতে রৌপ্য পদক পেয়েছে স্কয়ার টেক্সটাইলস লিমিটেড।

সিরামিক সামগ্রী রপ্তানিতে স্বর্ণ পদক পেয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

 ইলেকট্রিক ও ইলেকট্রনিক খাতে স্বর্ণপদক পেয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শতভাগ তৈরি পোশাক শিল্প (নিট ও ওভেন) রপ্তানিতে ব্রোঞ্জ পদক পেয়েছে শাসা ডেনিমস লিমিটেড।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি। সম্মানিত অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন ও এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম বক্তৃতা করেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন স্বাগত বক্তৃতা করেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।