ঢাকা শেয়ার বাজার

২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার ১৫ ফাল্গুন ১৪৩২

জাপানে ভূমিকম্পের মধ্যে পড়েছিলেন জুনিয়র এনটিআর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

ইংরেজি নববর্ষকে বরণে তেলুগু সিনেমার সুপার স্টার জুনিয়র এনটিআর। ২০২৪ সালের প্রথম দিনে (১লা জানুয়ারি) জাপানে ছিলেন তিনি। হঠাৎই ঘটে অঘটন। প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে দ্বীপরাষ্ট্র জাপান। মুহূর্তেই সব তছনছ। মৃত্যুকে যেন চোখের সামনে দেখলেন জনপ্রিয় এই দক্ষিণী অভিনেতা। তাঁর চিন্তায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ঘুমও উড়ে গিয়েছিল। তবে জানা যায়, সুস্থ রয়েছেন অভিনেতা।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন জুনিয়র এনটিআর নিজেই। সুস্থ ও নিরাপদে দেশে ফিরেছেন তিনি। জাপানিজদের প্রতি গভীর শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে অভিনেতা লিখেছেন, ‘জাপান থেকে আজ দেশে ফিরেছি এবং ভূমিকম্পের আঘাতে গভীরভাবে মর্মাহত। গত সপ্তাহ পুরোটা সেখানে কাটিয়েছি। ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য আমার হৃদয় সমব্যথী। খুব দ্রুত পুনরুদ্ধার ও স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য দেশটির মানুষের কাছে কৃতজ্ঞ। শক্ত থেকো, জাপান।’

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩০

গতকাল সোমবার ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে জাপানে। সেই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ৩০ জনে দাঁড়িয়েছে। একদিনে ভূকম্পন অনুভূত হয়েছে ১৫৫ বার। ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ঘরবাড়ি। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন অনেকেই। বাড়তে পারে মৃতের সংখ্যা।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।