শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (GQBALLPEN) পরিচালক সালমা হক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে। পরিচালক তার মেয়ের কাছে ৩৪ হাজার ৫০০ টি শেয়ার হস্তান্তর করবে।
পরিচালক সালমা হকের কাছে থাকা শেয়ারের মধ্যে ৩৪ হাজার ৫০০টি শেয়ার তার মেয়ে সানা হককে (সাধারণ শেয়ারহোল্ডার) উপহার দেবেন।
পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার মেয়েকে ডিএসইর লেনদেন সিস্টেমের বাইরে যেয়ে উপহার দিতে পারবেন।