আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ২ কিস্তিসহ নতুন আরও অন্তত ৩ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার জুনের মধ্যে পাওয়ারআশা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
আজ বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলার নিয়ে চিন্তার কিছু নেই। জুনের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের ২ কিস্তিসহ নতুন আরও অন্তত ৩ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার আশা রয়েছে।
আরও পড়ুন: আজ বাজারে এলো টিএম মিলজার হোসেনের ‘নরক ভূমি’
বাজেটে মূল্যস্ফীতির টার্গেট পূরণ করতে সমস্যা হবে না বলেও জানান গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, আশা করি আগামী মাসেই (মে মাসের ডাটাতেই) মূল্যস্ফীতি ৮ এর ঘরে চলে আসবে। আর আগামী বছরের এই সময়েই ৫ শতাংশের মধ্যে নেমে আসবে মূল্যস্ফীতি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) টাকা ছাড়াও আমাদের চলবে। অনেকেই অনেক কথা বলছিলেন। আইএমএফের টাকা ছাড়া চলবে না। এসব কিছু না। রিফর্ম চলতেই থাকবে। এখন সময় আসছে সামনে যাওয়ার।
ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করা হবেই জানিয়ে তিনি বলেন, ব্যাংকে ঘুরে দাঁড়াবেই। ব্যাংক দরকার পড়লে মার্জ করব। আরও যা যা করা দরকার করব। আমানতকারীদের ভয় নেই। আমরা তাদের সঙ্গে আছি। ব্যাংকের স্বার্থ নয়, আমরা আমানতকারীদের স্বার্থে আছি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।