অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

জেট ফুয়েলের দাম কমল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট এ-১ (জেট ফুয়েল) এর দাম প্রতি লিটারে ৯ টাকা ৬৮ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গতকাল বুধবার (৭ জানুয়ারি) বিকেলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

এতে আরও বলা হয়, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারলাইনসগুলোর জন্য জেট এ-১ ফুয়েলের দাম লিটার প্রতি ৯ টাকা ৬৮ পয়সা কমিয়ে ১০৪ টাকা ৬১ পয়সা থেকে ৯৪ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটার প্রতি ০.০৬২৯ মার্কিন ডলার কমিয়ে ০.৬৮৭৫ ডলার থেকে ০.৬২৪৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

নতুন এই মূল্য বুধবার (৭ জানুয়ারি) রাত ১২টা থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ২০২৫ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত প্ল্যাটস রেটের গড় মূল্য বিবেচনায় নিয়ে ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জেট ফুয়েলের দাম কমানো হয়েছে।

সূত্রঃ বাসস

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।