দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের জায়ান্ট কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড (GENEXIL) সৌদি আরব ভিত্তিক বেসরকারি গ্লোবাল অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল (RSGT) বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
চলতি মাসে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে এ বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় জেনেক্স ইনফোসিস লিমিটেড চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা আরএসজিটি বাংলাদেশকে আইটি সিস্টেম ও সল্যুশন প্রোজেক্টে সহায়তা করবে।

অনুষ্ঠানে নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন জেনেক্স ইনফোসিস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ও অ্যাকটিং ম্যানেজিং ডিরেক্টর শাহ্জালাল উদ্দিন ও আরএসজিটি বাংলাদেশের আইসিটি ডিরেক্টর সিডনি নেদারলোফ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেনেক্স ইনফোসিস লিমিটেড ও আরএসজিটি বাংলাদেশের পদস্থ কর্মকর্তারা।