দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। আগুনে আহত হয়েছেন অন্তত ৪৩ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসেসের মুখপাত্র রবার্ট মুলাউদজি বলেন, বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকার একটি ভবন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মৃতের সংখ্যা বাড়তে পারে। ৪৩ জন আহত আছেন। অনুসন্ধান অব্যাহত রয়েছে।
মুলাউদজি বলেন, গৃহহীনরা ভবনটিতে কোনও আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই বাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটিতে দুই শতাধিক মানুষ থাকতে পারে।
দক্ষিণ আফ্রিকার অনলাইন সাইট নিউজ ২৪ অনুসারে, আগুনের কারণ এখনও জানা যায়নি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।