অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

জ্বালানি ও বিদ্যুৎ খাতে রাশিয়ার প্রতি বিনিয়োগের আহ্বান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ মনে করেন বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত রাশিয়ার উদ্যোক্তাদের বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। গতকাল মঙ্গলবার (২৮মে) ডিসিসিআই আয়োজিত ‘বাংলাদেশ-রাশিয়ার বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা উন্নয়ন’ বিষয়ক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ বলেন, ‘গত ১৫ বছরে আমাদের অর্থনীতির আকার প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বাংলাদেশের এলডিসি উত্তরণ বাস্তবায়নে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে, বিশেষ করে শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আমাদের জ্বালানি ও বিদ্যুৎ খাত রাশিয়ার উদ্যোক্তাদের বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়।

এ ছাড়া তিনি বাংলাদেশের কৃষির আধুনিকায়ন, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, সেবা ইত্যাদি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানান। ডিসিসিআই সভাপতি বলেন, ‘বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৯৬৫.৫১ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের আমদানি-রপ্তানির পরিমাণ যথাক্রমে ৫০৫.২২ এবং ৪৬০.৩৯ মিলিয়ন মার্কিন ডলার। এরই মধ্যে রাশিয়ার উদ্যোক্তারা বাংলাদেশে বিভিন্ন শিল্প খাতে ১৭.২৬ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করেছেন।

বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, হালকা প্রকৌশল, প্লাস্টিক পণ্য, জুতা, সিরামিক, আইটি ও আইটিএস পণ্য বেশি বেশি আমদানির জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় ভারতে নিযুক্ত রাশিয়ার ট্রেড কমিশনার ড. আলেক্সান্ডার রায়রাস বলেন, ‘দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৭২ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়।’

বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়া এরই মধ্যে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।