জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে গত সপ্তাহে ৭ শতাংশ কমে যাওয়ার পর, আজ সোমবার (২১ অক্টোবর) নতুন সপ্তাহের শুরুতে দাম কিছুটা বেড়েছে।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৩ দশমিক ১৪ ডলারে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে অবস্থান করছে ৬৯ দশমিক ৩২ ডলারে।
এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৮ শতাংশ কমেছিল। মূলত চীনের চাহিদা নিয়ে উদ্বেগ ও মধ্যপ্রাচ্যের তেলের সরবরাহ নিয়ে শঙ্কা কিছুটা কমে আসায় গত সপ্তাহে কমেছিল অপরিশোধিত তেলের দাম।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।