আন্তর্জাতিক বার্তাং সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকে হতে যাচ্ছে ওপেক প্লাসের বৈঠক। এই বৈঠকের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা, কারণে সেখানেই ২০২৪ সালে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এর প্রভাবে আজ সোমবার (২৭শে নভেম্বর) আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে গেছে। ফলে ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল ঠেকেছে ৮০ ডলারে।
এদিন ব্রেন্ট ক্রুডের দাম ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল নেমে আসে ৮০ দশমিক ২১ ডলারে। অপরদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৬ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ঠেকে ৭৫ দশমিক ১৮ ডলারে।
ধারণা করা হচ্ছে, সৌদি আরব এবং রাশিয়া স্বেচ্ছায় ২০২৪ সালে শুরুর দিকে জ্বালানি তেলের সরবরাহ কম রাখবে এবং ওপেক প্লাসের বৈঠকে এই সরবরাহ আরও কমানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। এর প্রভাবে গত সপ্তাহের শেষের দিকে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছিল।
তবে আগামী ২৬শে নভেম্বর দ্য অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম কান্ট্রিস বা ওপেকের এবং রাশিয়াসহ মিত্রদের একটি মন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে এ বৈঠক স্থগিত করা হয়। এই বৈঠকেই তেল উত্তোলনকারী দেশগুলো তেল উৎপাদন কতটা রাখবে সেই বিষয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু তেল উত্তোলন কতটা কম রাখা হবে সেই হার নিয়ে একমত না হতে পারার কারণে এই বৈঠক আগামী ৩০ নভেম্বর হবে বলে ওপেক প্লাসের সূত্র জানিয়েছে।
এতে করে গত সপ্তাহের মাঝামাঝি সময়ে জ্বালানি তেলের দাম কমে যায়। গত বুধবার (২২শে নভেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ পড়ে যায় এবং ডব্লিউটিআই দাম ৫ শতাংশের মতো কমে গিয়েছিল।
উল্লেখ্য, বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দ্য অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম কান্ট্রিস’ যা ওপেক নামে পরিচিত। আবার ওপেকের বাইরে অন্যান্য তেল উৎপাদনকারী দেশ ও ওপেক সদস্যদের একত্রে ওপেক প্লাস নামে অভিহিত করা হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।