চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছিল আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অবশ্য টস জিতেছে। তারাও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীদের মতো।
বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচটি বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে স্বাগতিক দল। সিরিজ বাঁচাতে আজ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। তার ওপর অবসর বিভ্রাটের পর এই ম্যাচে নেই অধিনায়ক তামিম ইকবাল। তার বদলে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।
বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন এসেছে। পেসার তাসকিন আহমেদ ও তামিম ইকবালের বদলে খেলবেন এবাদত হোসেন ও মোহাম্মদ নাঈম। তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। আফগান দলে কোনও পরিবর্তন নেই।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।