অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

টাইমস স্কয়ারে বাংলা সিনেমা ‘সুড়ঙ্গ’ (ভিডিও)

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঢালিউডের সাম্প্রতিক সময়ের আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফী নির্মিত এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। সঙ্গে আছেন তমা মির্জা। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাটি একের পর এক হাউজফুল শো আর দর্শকের প্রশংসায় সাফল্য লাভ করেছে।

এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের ময়দানে নামছে ‘সুড়ঙ্গ’। ২১ জুলাই পশ্চিমবঙ্গের ২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি। ইতোমধ্যে সেখানে ছবিটি ঘিরে দর্শকের উচ্ছ্বাস-উন্মাদনা তৈরি হয়েছে।

একই দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলসেও মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’। বায়স্কোপ ফিল্মসের পরিবেশনায় নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে (প্রতিদিন চারটি শো) এবং লস অ্যাঞ্জেলসের লিমলে নর্থ হলিউড-৭ প্রেক্ষাগৃহে (প্রতিদিন দুটি শো) প্রদর্শিত হবে ছবিটি।

এ উপলক্ষে মার্কিন মুলুকে চলছে জোর প্রচারণা। যেটার অংশ হিসেবে নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে দেখানো হয়েছে ‘সুড়ঙ্গ’র ট্রেলার। পৃথিবীর কেন্দ্রস্থল খ্যাত টাইমস স্কয়ারে কোনও সিনেমা কিংবা গানের প্রচারণা মানে সেটা বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে যাওয়া। ‘সুড়ঙ্গ’র মাধ্যমে সেই অধ্যায়ে প্রবেশ করলো বাংলাদেশ। বায়স্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদের মতে, এই প্রথম কোনও বাংলাদেশি সিনেমার ট্রেলার টাইমস স্কয়ারে প্রদর্শিত হলো। টাইমস স্কয়ারে দেখানো ‘সুড়ঙ্গ’র ট্রেলারের ভিডিও লিংক

তিনি জানান, মঙ্গলবার (১৮ই জুলাই) সন্ধ্যা থেকে রাত ১১টা অব্দি প্রতি ঘণ্টায় চারবার করে ‘সুড়ঙ্গ’র ট্রেলার দেখানো হয়েছে টাইমস স্কয়ারের একটি বিলবোর্ডে। এটি ‘আই লাভ নিউইয়র্ক’ বিলবোর্ডের ঠিক ওপরেই অবস্থিত।

শুধু বিলবোর্ডে ট্রেলার প্রদর্শনই নয়, ভিনদেশি দর্শকের মাঝে ‘সুড়ঙ্গ’র লোগো সম্বলিত টি-শার্টও বিলি করা হয়েছে। এর মাধ্যমে বাংলা সিনেমার আবেদন আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেয়ার চেষ্টা ত্বরান্বিত করছে পরিবেশনা সংস্থাটি।

প্রসঙ্গত, একই পরিবেশকের মাধ্যমে আগামী ২৮ই জুলাই উত্তর আমেরিকা জুড়ে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’। যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে শতাধিক প্রেক্ষাগৃহে একযোগে চলবে বাংলাদেশি এই সিনেমা। এছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশেও চলবে ছবিটি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।