অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

‘টাকাপে’ কার্ড প্রকল্প বাস্তবায়নে চুক্তির সই কেন্দ্রীয় ব্যাংকের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ব্যাংক দেশীয় কার্ড প্রকল্প ‘টাকাপে’ বাস্তবায়নের জন্য থ্যালস ডিজিটাল আইডেন্টিটি অ্যান্ড সিকিউরিটির (সাবেক জেমলাটো) স্পেসিফিকেশন পার্টনার হিসেবে মেসার্স দ্য ইন্সট্রুমেন্টাল ক্লিক-এর সঙ্গে একটি চুক্তি সই করেছে।

গতকাল রবিবার (১৮ই ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবিত ইএমভি প্রযুক্তি স্পেসিফিকেশন সফটওয়্যার লাইসেন্স বাস্তবায়ন ও সংশ্লিষ্ট পরিষেবার মধ্যে থাকবে দেশি ও বিদেশি ব্যাংকগুলোর পক্ষ থেকে লেনদেন প্রক্রিয়াকরণের জন্য একটি হোয়াইট লেবেল অ্যাপের সম্পূর্ণ ইকো সিস্টেম— যা ইএমভিভিত্তিক স্পর্শ ও স্পর্শহীন ডিআই কার্ড সাপোর্ট করবে। এটি হবে দেশজুড়ে অর্থ লেনদের সক্ষমতা গড়ে তোলার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ও বায়ো মেট্রিক স্পেসিফিকেশন।

বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিপার্টামেন্টের ডিরেক্টর (আইসিটি) মোঃ আমির হোসাইন পাঠান ও থ্যালস ডিজিটাল আইডেন্টিটি অ্যান্ড সিকিউরিটির বাংলাদেশ পার্টনার মেসার্স ইন্সট্রুমেন্টাল ক্লিক-এর ম্যানেজিং পার্টনার মারুফ আলম এই চুক্তি সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও ইন্সট্রুমেন্টাল ক্লিকের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।