অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

টিসিবির জুলাই মাসের নিত্যপণ্য বিক্রি শুরু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

জুলাই মাসের নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারা দেশের এক কোটি ফ্যামেলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে দেয়া হচ্ছে এ পণ্য।

আজ সোমবার (৮ জুলাই) সকাল ১০টায় বনানীর কড়াইল টি এন্ড টি কলোনি আনসার ক্যাম্প মাঠে এ কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন।

তিনি বলেন, স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে; চলবে আগামী ২-৩ মাস। এক কোটি কার্ডধারীকে এ সুবিধা দেয়া হলে অন্তত ৫ কোটি মানুষ এর আওতায় আসবে।

স্মার্ট কার্ডের মাধ্যমে উপকারভোগীরা আজ থেকে পণ্য পাবেন জানিয়ে বাণিজ্য সচিব আরও বলেন, টিসিবির জন্য পেঁয়াজ, আলু আমদানির চেষ্টা চলছে। আশা করি শিগগিরই আনতে পারব। এই মুহুর্তে পেঁয়াজ, আলু, চিনি মজুত না থাকায় বিক্রি করা সম্ভব হচ্ছে না। তবে প্রক্রিয়ার মধ্যে আছে, সম্ভব হলে দেয়া হবে। কিছু কিছু পণ্যের দাম ওঠানামা করছে, আমরা বাজার মনিটরিং করছি।

টিসিবির এক বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য (চাল, ভোজ্যতেল ও মসুর ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে।

এ কার্যক্রম দোকান বা নির্ধারিত স্থায়ী জায়গা থেকে সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিচালনা করবেন ডিলাররা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।