ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের তারকারা। এবার সেই প্রতিবাদে বাংলাদেশের সংগীতশিল্পীরা কনসার্টের আয়োজন করেছে। কনসার্টটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থানটি বদল করা হয়েছে ।
আয়োজকেরা জানিয়েছেন, ‘আগের স্থান পরিবর্তন করে আগামী ২৪শে নভেম্বর হাতিরঝিলের ‘এম্ফি থিয়েটার’ মঞ্চে কনসার্টটি অনুষ্ঠিত হবে।’
‘টু গাজা ফ্রম ঢাকা’ শিরোনামে কনসার্টটি আয়োজন করেছে ‘আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট’। এর উদ্দেশ্য আর্থিক তহবিল সংগ্রহ। অর্জিত অর্থ ‘রেড ক্রিসেন্ট’ অথবা ‘প্যালেস্টাইন চিলড্রেন্স ফান্ড’-এর মাধ্যমে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অসহায় বেসামরিক জনগণের খাবার ও চিকিৎসার জন্য পাঠানো হবে।
এ আয়োজনে বিশেষ অতিথি থাকবেন গীতিকার প্রিন্স মাহমুদ ও লতিফুল ইসলাম শিবলী। মুখপাত্র হিসেবে রয়েছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, কার্টুনিস্ট মোরশেদ মিশু ও শিল্প নির্দেশক রঞ্জন রব্বানী।
কনসার্টে অংশ নিচ্ছে মাকসুদ ও ঢাকা, আর্ক, এভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভ্যাল, হাইওয়ে, হাতিরপুল সেশনস, ফিরোজ জং, মরুভূমি, মুনফ্লাওয়ার ।
আরও থাকবেন সংগীতশিল্পী মাশা ইসলাম, আরও থাকবেন সংগীতশিল্পী মাশা ইসলাম, র্যাপার শাফায়েত ও গায়ক আসির আরমান এবং রেজাউল করিম লেমন, ব্ল্যাক জ্যাং, মুয়িজ মাহফুজ, অভিষেক ভট্টাচার্য্য, আহমেদ হাসান সানি।
কার্টুনিস্ট মোরশেদ মিশু সময় সংবাদকে জানিয়েছেন, তারা ঢাকা শহরের দেয়ালে দেয়ালে গাজায় গণহত্যার প্রতিবাদে গ্রাফিতি এঁকেছেন।
টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। কিন্তু কেউ বৃহৎ পরিসরে এগিয়ে আসতে চাইলে তার সুযোগ রয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে Get Set Rock এর ওয়েবসাইটে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।