বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন বিটিসিএল ও টেলিটককে বেসরকারি না করার দাবি জানিয়েছে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার পাশাপাশি বাজারে প্রতিযোগিতা রক্ষা করার জন্য। সেই সাথে কোনো প্রতিষ্ঠান যাতে মনোপলি বা অলিগুপলি সৃষ্টি করতে না পারে সেটি রক্ষার দায়িত্ব থাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের। যার অন্যতম উদ্দেশ্য সরকার জনগণকে ন্যায়সঙ্গত মূল্যে পণ্য বা সেবা নিশ্চিত করতে পারে।
এর আগে গতকাল মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আমহেম পলক জানান, টেলিটক, বিটিসিএল ও টেসিসকে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দিয়ে দেওয়া হবে।
বেসরকারি হচ্ছে টেলিটক, বিটিসিএল ও টেশিস
এর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপত বলেছেন, টেলিটক, বিটিসিএল ও টেসিসের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত না করে, এই প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর ও কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে না পারায় দায়ী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা না করে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা অত্যন্ত দুঃখজনক।
মহিউদ্দিন বলেন, সরকারি নিয়ন্ত্রণাধীন এ সকল প্রতিষ্ঠান বন্ধ করে দিলে বাজারে মনোপলি ও অলিগুপলি সৃষ্টি হবে। সেবা পেতে অতিরিক্ত অর্থ এবং হয়রানির শিকার হতে হবে।
নতুন হ্যান্ডসেট নিবন্ধন শুরু মার্চে
মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি বলেন, ‘আমরা বেসরকারি খাতে নয়, বাজার প্রতিযোগিতা সৃষ্টি এবং জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদানের লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে কাজ করুক বলে প্রত্যাশা করি।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।