পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জানুয়ারি মাস থেকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা ৩০ হাজার টাকা ভাতা পাবেন, এরপর আগামী জুলাই মাস থেকেই ৩৫ হাজার করে ভাতা পাবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধিভুক্ত প্রতিষ্ঠানের জন্য দেয়া প্রবিধিতে উল্লেখ করা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ-এর আওতাধীন বিএসএমএমইউ ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট ও নন- রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলো, যা ২৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
এতে আরও উল্লেখ করা হয়, উপর্যুক্ত আদেশের অনুবৃত্তিক্রমে নির্দেশক্রমে আরও জানানো যাচ্ছে যে, বিএসএমএমইউ ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার আগামী ২০২৫-২৬ অর্থবছর থেকে ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হলো, যা আগামী ১ জুলাই হতে কার্যকর হবে।
অন্যদিকে, একই নির্দেশনা বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর এফসিপিএস ১ম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রেও কার্যকর হবে।
জানুয়ারি থেকেই ভাতা ৩৫ হাজার করার দাবিতে আজও আন্দোলন করছে পোস্ট গ্র্যাজুয়েট বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। নিজেদের মধ্যে আলোচনা করে, বর্ধিত ভাতার প্রজ্ঞাপন মেনে নিয়ে আন্দোলন স্থগিত করেছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরাা
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।