পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী এবং বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন এন্ড সিস্টেমস লিমিটেড (DOREENPWR) জানিয়েছে যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ(লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ১৯(১) অনুসারে, আগামি ১২ অক্টোবর ,২০২৩তারিখে বিকাল ৪ টায় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় ৩০ শে জুন ,২০২৩ সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে। এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে।পর্ষদ সদস্যরা আলোচনার মাধ্যমে যা অনুমোদন করবে, তা ঐ দিন প্রকাশ করবে কোম্পানিটি।
উল্লেখ্য গতবছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।এর মধ্যে বোনাস লভ্যাংশ ছিল ১২ শতাংশ এবং ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ছিল।