অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

ডার্বি জিতলো মায়ামি, মেসি-সুয়ারেজের জোড়ায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মেসি-সুয়ারেজের বুদ্ধিদীপ্ত পারফরম্যান্স হরহামেশাই দেখা যেত বার্সেলোনায়। মেজর লিগ সকারেও তার ঝলকটা দেখালেন এবার তারা। ফ্লোরিডার নগরপ্রতিদ্বন্দ্বী ওরলান্ডো সিটিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি।

মেসি, সুয়ারেজ দুজনেই তাতে জোড়া গোলের দেখা পেয়েছেন।

মেসির বার্সেলোনা সতীর্থ সুয়ারেজ মায়ামিতে যোগ দিয়ে নিজের ঝলকটা দেখালেন তৃতীয় ম্যাচে। জোড়া গোল করেছেন ৪ ও ১১ মিনিটে। এর পর বার্সা সতীর্থ মেসির দুটি গোলেও ছিল তার অবদান। শুরুতে ৫৭ মিনিটে সুয়ারেজ শট নিয়েছিলেন। সেটি ক্রসবারে লেগে ফিরে আসলে আনমার্কড মেসি সহজে ট্যাপড ইন করে বল গোললাইন পার করিয়েছেন। তার পর ৬২ মিনিটে বাম উইং থেকে সুয়ারেজের বাতাসে ভাসানো পাস পেয়ে হেড করে জাল কাঁপান তিনি।

এর মাঝে ২৯ মিনিটে অপরটি করেছেন রবার্ট টেইলর। এই জয়ে মায়ামি তার ক্লাব ইতিহাসে এবারই প্রথম শুরুর তিন ম্যাচে অপরাজিত থাকার নজির গড়লো।

আগামীতে দুজনের এমন পারফরম্যান্স যে অব্যাহত থাকবে সেটার ইঙ্গিত দিয়েছেস সুয়ারেজ, ‘সে (মেসি) আমার সম্পর্কে সব কিছু জানে। আমার ধারণা আমরা এভাবেই পারফর্ম করতে থাকবো।’ সতীর্থ জুলিয়ান গ্রেসেল তাদের প্রশংসা করে বলেছেন, ‘তারা হাল ছেড়ে দেওয়ার লোক নন। গত কয়েক সপ্তাহ ধরেই সেটা আমরা দেখছি। তারা দলের জয়ের জন্য সব কিছু করতে রাজি। সেটার উজ্জ্বল উদাহরণ ছিল আজকে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।