শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ডাচ-বাংলা ব্যাংক পিএলসি (DUTCHBANGL) জানিয়েছে যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ১৯(১) অনুসারে, আগামি ১৭ ই এপ্রিল ২০২৪ তারিখে বেলা ৩ টায় পরিচালনা পর্ষদের একটি সভা অন্যান্যদের মধ্যে বিবেচনা করার জন্য অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় ৩১শে ডিসেম্বর ২০২৩ সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে। এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে। পর্ষদ সদস্যরা আলোচনার মাধ্যমে যা অনুমোদন করবে, তা ঐ দিন প্রকাশ করবে কোম্পানিটি।
উল্লেখ্য, গতবছর কোম্পানিটি ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল এর মধ্যে নগদ লভ্যাংশ ছিল ১৭.৫০ শতাংশ ও বোনাস লভ্যাংশ ছিল ৭.৫০ শতাংশ।