পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি এরামিট লিমিটেড(ARAMIT ) ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে৷
কোম্পানি জানিয়েছে যে কোম্পানির পরিচালনা পর্ষদ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পাওয়ার সাপেক্ষে ‘UPAY ডিজিটাল ব্যাংক পিএলসি‘-এর স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে ৬.২৫ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের প্রাথমিক পরিশোধিত মূলধন হল ১২৫ কোটি টাকা ,যেখানে এরামিট লিমিটেড কোম্পানির পরিশোধিত মূলধনের ৫ শতাংশ তথা ৬.২৫ কোটি টাকা যোগান দেবে।