ভারতের প্রথম সারির র্যাপার বাদশা, জনপ্রিয়তা রয়েছে উপমহাদেশের জুড়ে। জনপ্রিয় এই সংগীতশিল্পী এবার আসছেন ঢাকায়, গান গাইতে। বাদশা নামে এই র্যাপার পরিচিতি হলেও তার আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোড়িয়া। এই নামে তাকে প্রায় কেউই চেনেই না।
আগামী ১লা মার্চ ঢাকার মঞ্চে গাইবেন বাদশাহ। স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনোর আয়োজনে ‘টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক ফেস্ট’-এ পারফর্ম করবেন তিনি। একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন আয়োজকরা।

কনসার্টি অনুষ্ঠিত হবে ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটির (আইসিসিবি) এক্সপো জোনে। দুপুর ২টায় গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকাল ৩টায়। তবে রাত ৮টার পর কেউ প্রবেশ করতে পারবেন না। আয়োজনটির টিকিট বিক্রি শুরু হবে শিগগিরই।
বিশেষ এই কনসার্টে বাংলাদেশি কয়েকজন শিল্পীও থাকছেন। তারা হলেন- ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাংক ও সঞ্জয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।