অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

ঢাকার সব এলাকাতে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত ,আজ থেকে কার্যকর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগামী এক মাস গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।আজ বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) এই দাম কার্যকর হবে। নির্বাচনের পর মাংসের দাম আবার সমন্বয় করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।গতকাল বুধবার রাজধানীর মোহাম্মদপুরে সাদেক অ্যাগ্রোর কার্যালয়ে মাংস উৎপাদন ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও মাংস ব্যবসায়ী সমিতির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তজা  বলেন, বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) থেকে রাজধানীর সব বাজারগুলিতে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হবে। এরপর সারা দেশে তা বাস্তবায়ন করা হবে। ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের স্বার্থে একেক বাজারে একেক দরে গরুর মাংস বিক্রির সুযোগ নেই বলে জানান তিনি।

ব্যবসায়ীদের সভা সূত্রে জানা গেছে, প্রতি কেজি গরুর মাংসে ৭৫০ গ্রাম মাংস, ২০০ গ্রাম হাড় ও ৫০ গ্রাম চর্বি থাকবে। মানহীন মাংস বিক্রি করতে পারবেন না ব্যবসায়ীরা। এক মাস পরীক্ষামূলকভাবে মাংস বিক্রির পর আবার মূল্য সমন্বয় করা হবে।

বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) এর সাধারণ সম্পাদক শাহ ইমরান  বলেন, গরুর মাংসের দাম সমন্বয়ের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভায় সংশ্লিষ্ট সবাইকে বৈঠক করতে বলা হয়েছিল। এ ক্ষেত্রে খামারি, বিক্রেতা ও ভোক্তাদের কথা বিবেচনায় নেওয়া হয়েছে। নতুন করে বেঁধে দেওয়া দাম কার্যকর করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

ঢাকার বাজারে কোথাও কোথাও ৫৮০,৬০০, ৬২০,৬৫০,৭০০,৭৫০  টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে, এভাবে এক একেক জায়গায় একেক দামে মাংস বিক্রি হওয়ায় ক্রেতারা বিভ্রান্ত হচ্ছেন। সে জন্য মাংসের দাম সমন্বয়ে গত রোববার সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে মতবিনিময় সভায় বসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সভায় মাংস ব্যবসায়ীরা সিদ্ধান্তে আসতে পারেনি।তবে সেই সভায় সিদ্ধান্ত হয়, বুধবার বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি, বিডিএফএসহ সব পক্ষ গরুর মাংসের দাম ঠিক করবে। ওই সভার সিদ্ধান্ত আগামী রোববারের মধ্যে ভোক্তা অধিদপ্তরে প্রতিবেদন আকারে জমা দিতে হবে। একই সঙ্গে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনও (বিটিটিসি) গরুর মাংসের বাজার যাচাই করবে।

বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) এর সাধারণ সম্পাদক শাহ ইমরান  বলেন,একেক জায়গায় একেক দামে মাংস বিক্রি হওয়ায় ক্রেতারা বিভ্রান্ত হচ্ছেন। ঢাকার সব এলাকাতে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত সাধারন মানুষের হয়রানি কমে  আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।