মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আলোচনায় কথা সাফ জানিয়ে দিয়েছে বেইজিং যে, তাইওয়ান ইস্যুতে ‘কখনোই আপস’ করবে না চীন।
সংবাদমাধ্যম বিবিসি আজ বুধবার (১০ই জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২১ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আলোচনায় বসেছে চীন। গত সোমবার (৮ই জানুয়ারি) ও গতকাল মঙ্গলবার (৯ই জানুয়ারি) ওয়াশিংটনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। আর সেখানেই তাইওয়ান ইস্যুতে আপস না করার কথা জানায় চীন।
এছাড়াও তাইওয়ানকে অস্ত্র দেয়া বন্ধ করতে এবং চীনের উদ্বেগের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বানও জানিয়েছে বেইজিং।
কয়েকদিন পরই তাইওয়ানের গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনই তাইওয়ানকে বেইজিংয়ের দিকে বা তার থেকে দূরে সরিয়ে নিতে পারে। এমন পরিস্থিতির মধ্যেই এ কথা জানাল চীন।
চীনের দাবি, তাইওয়ান তাদের নিজস্ব ভূখণ্ডের অংশ। কিন্তু তাইওয়ান নিজেদের চীনের মূলভূখণ্ড থেকে আলাদা বলে মনে করে।
বুধবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীন সমতা এবং সম্মানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো এবং ‘স্থিতিশীল সামরিক সম্পর্ক’ গড়ে তুলতে চা
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।