তারুণ্যের চাবিকাঠি হলো অটোফেজি। অটোফেজি (Autophagy) হচ্ছে দেহ থেকে ড্যামেজ কোষ পরিষ্কার করে তার পরিবর্তে নতুন সতেজ কোষ সৃষ্টি করার প্রক্রিয়া। সেটা কিভাবে?
Auto অর্থ নিজ এবং Phagy অর্থ গ্রাস করা। Autophagy মানে নিজকে গ্রাস করা। ভয় পাবার কিছু নাই। দেহের দুর্বল ও ড্যামেজ কোষ ভেঙ্গে যাবে এবং তার পরিবর্তে নতুন শক্তিশালী কোষ তৈরি হবে। অটোফেজি ব্যাখা করে জাপানি বিজ্ঞানী Yoshinori Ohsumi নোবেল পুরষ্কার পেয়েছেন।
অটোফেজির উপকারিতা অনেক
১. অটোফেজি এন্টি–এইজিং প্রক্রিয়া, ফলে তারুণ্য ধরে রাখা সম্ভব হবে।
২. দেহ থেকে টক্সিন পরিষ্কার করে।
৩. স্নায়ুবিক ব্যাধি প্রতিরোধ করে।
৪. দেহের সঠিক রিপেয়ার করে।
৫. ক্যান্সার প্রতিরোধে সহায়ক।
৬. ব্রেইন ফাংশন উন্নত করে।
৭. ইনফ্লেমেশন কমায়।
কিভাবে অটোফেজি চালু করবেন ?
অটোফেজি চালু করতে সবার আগে সাময়িক ভাবে গ্লুকোজ সরবরাহ বন্ধ রাখতে হবে। ফলে দেহ প্রথমে গ্লাইকোজেন ভেঙ্গে শক্তি উৎপাদন করবে। গ্লাইকোজেন নিঃশেষ হলে ফ্যাট ভেঙ্গে কিটোন বডি উৎপাদন করবে – যা থেকে শক্তি উৎপাদন হবে। এ সময় দেহের দুর্বল ও ড্যামেজ কোষগুলো ভেঙ্গে যায় এবং নতুন সতেজ কোষ তৈরি হয় – যাকে বলে অটোফেজি।
অটোফেজি চালুর জন্য দরকার
১. ইন্টারমিটেন্ট ফাস্টিং।
২. লো কার্ব হাই ফ্যাট ডায়েট।
৩. এক্সারসাইজ।