ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ২২ মাঘ ১৪৩২

তিন কোম্পানির ফ্লোর উঠবে মার্চ মাসে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

শেয়ারবাজার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত (৬ই ফেব্রুয়ারি) নির্দেশনা মোতাবেক বিএটিবিসি, গ্রামীণফোন এবং রবি আজিয়াটার শেয়ারের উপর থেকে তাদের পরবর্তী রেকর্ড তারিখের পরদিন থেকে ফ্লোর উঠে যাবে। সে হিসাবে  তিন কোম্পানির ফ্লোর উঠবে আগামী মার্চ মাসে ।

বিএটিবিসি, গ্রামীণফোন এবং রবি আজিয়াটা এই তিন কোম্পানিরই হিসাব বছর ৩১শে ডিসেম্বর ২০২৩ তারিখে শেষ হয়েছে।

ইতিমধ্যেই ৩ টি কোম্পানিই লভ্যাংশ ঘোষণা করেছে, পরবর্তী রেকর্ড তারিখের পরদিন থেকে ফ্লোর উঠে যাবে, সেই নির্দেশনা মোতাবেক বিএটিবিসি, গ্রামীণফোনের এবং রবি আজিয়াটা ফ্লোর ওঠার তারিখ জানা গেল।

বিএটিবিসি
বিএটিবিসি ১০০ শতাংশ চূড়ান্ত নগদ  লভ্যাংশ ঘোষণা করেছে, আগামী ৩রা মার্চ কোম্পানিটির রেকর্ড তারিখ, রেকর্ড পরবর্তী প্রথম কার্যদিবস (৪ঠা মার্চ)। বিএসইসির গত (৬ই ফেব্রুয়ারি) নির্দেশনা মোতাবেক কোম্পানিটির ৪ মার্চ থেকে শেয়ারে ফ্লোর প্রাইস থাকবে না।

গ্রামীণফোন
গ্রামীণফোন ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, আগামী ২৯শে ফেব্রুয়ারি কোম্পানিটির রেকর্ড তারিখ। রেকর্ড পরবর্তী প্রথম কার্যদিবস (৩ মার্চ), বিএসইসির গত (৬ই ফেব্রুয়ারি) নির্দেশনা মোতাবেক কোম্পানিটির ৩ মার্চ থেকে শেয়ারে ফ্লোরপ্রাইস থাকবে না।

রবি আজিয়াটা
রবি আজিয়াটা লিমিটেড ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, আগামী ১৮ ই মার্চ কোম্পানিটির রেকর্ড তারিখ। রেকর্ড পরবর্তী প্রথম কার্যদিবস (১৯ মার্চ), বিএসইসির গত (৬ই ফেব্রুয়ারি) নির্দেশনা মোতাবেক কোম্পানিটির ৯ মার্চ থেকে শেয়ারে ফ্লোরপ্রাইস থাকবে না।

অবশেষে তিন কোম্পানি বিএটিবিসি, গ্রামীণফোন এবং রবি আজিয়াটা তিন কোম্পানিরই ফ্লোর প্রাইজ ওঠার তারিখ জানা গেল। বাজার সংশ্লিষ্ট একজন অভিজ্ঞ বাজার বিশ্লেষক জানিয়েছেন যে কোম্পানি ৩ টির ফ্লোর উঠে গেলে সাময়িক বিক্রি চাপ থাকলেও দ্রততায় স্বাভাবিক লেনদেনে ফিরে আসবে বলে তার ধারনা।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।