অর্থ লিপি

৪ এপ্রিল ২০২৬ শনিবার ২১ চৈত্র ১৪৩২

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে: জাতিসংঘ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বর্তমানের চেয়ে দ্বিগুণ অথবা তার চেয়েও বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস।

বর্তমানে ভয়াবহ এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে। খবর: স্কাই নিউজ।

 

শনিবার (১১ ফেব্রুয়ারি) সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কাহরামনমারাস শহর সফর করেন গ্রিফিথস। এটি সোমবারের ৭.৮ মাত্রার ভূমিকম্পের মূল কেন্দ্রস্থল ছিল।

স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নিহতের সংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি সঠিক হিসেব দেয়া কঠিন। তবে আমি নিশ্চিত এটি দ্বিগুণ কিংবা তারচেয়ে বেশি হবে।

তিনি আরও বলেন, আমরা প্রকৃতপক্ষে মৃতের সংখ্যা গণনা শুরু করিনি।

এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তা ও হাসপাতাল সূত্রে বলা হয়, তুরস্কে ২৪ হাজার ৬১৭ এবং সিরিয়ায় ৩ হাজার ৫৭৪ জন মারা গেছেন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৯১ জনে।

 

হিমশীতল আবওহায়া উপেক্ষা করে হাজার হাজার উদ্ধারকর্মী এখনও তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে গৃহহীন লাখ লাখ লোক অবর্ণনীয় অবস্থায় রয়েছেন। তাদের জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।