অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

দাম বাড়ানোর একদিন পরই কমল স্বর্ণের দাম,এ যেন এক তেলেসমাতি কান্ড

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মাত্র এক দিনের ব্যবধানেই দেশের বাজারে সোনার দাম কমে গেছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। রেকর্ড দামের এক কার্যদিবস পরেই দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১,৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে  ১,১০,৬৯১  টাকা। 

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল বৃহস্পতিবার(১৮ জানুয়ারি)সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন এ দর আজ শুক্রবার(১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে। এর আগে গত বুধবার সংগঠনটি সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল, যা গতকাল বৃহস্পতিবার কার্যকর হয়েছিল। আজ শুক্রবার(১৯ জানুয়ারি) থেকে আবার নতুন দামে কেনাবেচা হবে। এ যেন এক তেলেসমাতি কান্ড। 

বাজুস গত বুধবার সোনার দাম ভরিপ্রতি ১,৪০০ টাকা বাড়ালেও গতকাল বৃহস্পতিবার(১৮ জানুয়ারি)আরও বেশি কমিয়েছে, যা পরিমাণে ১,৭৫০ টাকা। অর্থাৎ বাজুস সোনার দাম যতটা বাড়িয়েছে, তার চেয়ে সাড়ে ৩০০ টাকা বেশি কমিয়েছে। তাতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে হবে ১,১০,৬৯১ টাকা। গত বুধবার দাম বাড়ানোর পর প্রতি ভরি সোনার দাম উঠেছিল ১,১২,৪৪১ টাকা। এটিই দেশের বাজারে এখন পর্যন্ত সোনার অলংকারের সর্বোচ্চ দাম।

জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, শুক্রবার(১৯ জানুয়ারি) থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ১,৭৫০ টাকা কমে ১,১০,৬৯১ টাকায় নেমে আসবে। আর প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১,৬৩৩ টাকা কমে বিক্রি হবে ১,০৫,৬৭৬ টাকায়। ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে ১,৪৫৮ টাকা কমছে। তাতে এই মানের সোনার নতুন দাম নেমে আসবে ৯০,৫৭১ টাকায়। এ ছাড়া প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনার দাম ১,১৬৬ টাকা কমে ৭৫,৪৬৬ টাকায় নেমে আসবে।

উল্লেখ্য বাজারে সোনার দাম কমেলেও  রুপার দাম অপরিবর্তিত  রেখেছে বাজুস। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ,১০০ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ,০০৬ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম,৭১৫  টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ,২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের বাজারে ২০২৩ সালে  দফায় দফায় সোনার দাম বাড়তে থাকে। এর ফলে ভালো মানের সোনার ভরির দাম লাখ টাকা ছাড়িয়ে যায়।জুয়েলার্স সমিতির সূত্রে জানা  গিয়েছে ২০২৩ সালে সব মিলিয়ে ২৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১১ বার দাম কমানো ও ১৮ বার বাড়ানো হয়। গত বছরের শুরুতে (জানুয়ারি) ভালো মানের, অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ৮৮ ,৪১৩ টাকা। কয়েক দফা দাম বাড়ার পর গত ২১ জুলাই দেশের বাজারে প্রথমবারের মতো প্রতি ভরি সোনার দাম লাখ টাকা ছাড়িয়ে যায়।

গত ১ বছরে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছে ২৪,০২৮ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।