অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, জাপান সাগরে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নতুন করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ বুধবার সকালে জাপান সাগরে ক্ষেপণাস্ত্র দুটি ছুড়েছে দেশটি। জাপান ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত চার দশকের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিসম্পন্ন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন দক্ষিণ কোরিয়ার একটি বন্দরে এসে পৌঁছেছে। এর কয়েক ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানা গেল।

এ ছাড়া দুই কোরিয়ার সীমানা বিভাজনকারী রেখা পার হয়ে যুক্তরাষ্ট্রের একজন সেনার উত্তর কোরিয়ায় প্রবেশ ও তাঁকে আটকের ঘটনার পর এটাই পিয়ংইয়ংয়ের প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। মার্কিন সেনা আটকের ওই ঘটনায় তুমুল হইচই পড়ে গেছে।

 

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ ভোরে জাপান সাগরে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র দুটি জাপানের অর্থনৈতিক অঞ্চলের জলসীমার বাইরে পড়েছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা সাংবাদিকদের বলেন, একটি ক্ষেপণাস্ত্র ৫৫০ কিলোমিটার বা ৩৪১ মাইল দূরের লক্ষ্যে ও অন্যটি ৬০০ কিলোমিটার বা ৩৭২ মাইল দূরের লক্ষ্যে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্র দুটি প্রায় ৫০ কিলোমিটার উঁচু দিয়ে উড়ে গেছে।

ইয়াসুকাজু হামাদা আরও বলেন, এ ঘটনায় জাপানের পক্ষ থেকে কূটনৈতিক মাধ্যমে নিন্দা জানানো হয়েছে।

একের পর এক এমন ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)।

এক বিবৃতিতে জেসিএস জানিয়েছে, ‘এই কার্যক্রম গুরুতর উসকানি হিসেবে বিবেচিত হচ্ছে, যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে।’

 

 

 

ওয়াশিংটন ও সিউলের মধ্যে নিউক্লিয়ার কনসালটেটিভ গ্রুপের (এনসিজি) প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যেই দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে পৌঁছেছে পারমাণবিক শক্তিসম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন সাবমেরিন। ১৯৮১ সালের মার্চের পর এবার প্রথম পারমাণবিক শক্তিসম্পন্ন কোনো মার্কিন সাবমেরিন দক্ষিণ কোরিয়ার বন্দরে ভিড়েছে। এ ঘটনায় পিয়ংইয়ং নাখোশ হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর একটি দল দুই কোরিয়ার সীমানা বিভাজনকারী এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। এ সময় যুক্তরাষ্ট্রের এক সেনা হঠাৎ সীমানা পেরিয়ে উত্তর কোরিয়া অংশে ঢোকেন। পরে পিয়ংইয়ং জানায়, ওই মার্কিন সেনাকে আটক করা হয়েছে। গতকাল এ ঘটনার কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এটা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার বিরোধ নতুন মাত্রা পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

 

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।