পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ টি ব্যাংকের বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
ব্যাংক ২ টি হলোঃ ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড।
ব্যাংক ২ টি ৩১ ডিসেম্বর ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ১২ জুলাই বিও হিসাবে পাঠিয়েছে।
ইস্টার্ন ব্যাংক লিমিটেড এ বছর ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ও ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ।
সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এ বছর ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৪ শতাংশ বোনাস লভ্যাংশ ও ৬ শতাংশ নগদ লভ্যাংশ।