অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

দেশের অর্থনীতিতে উবারের সাড়ে ৫ হাজার কোটি টাকার অবদান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এক গবেষণা প্রতিবেদন প্রকাশে জানন হয়, বাংলাদেশের রাইডশেয়ারিং খাতে শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম উবার গত বছর জাতীয় অর্থনীতিতে প্রায় ৫,৫০০ কোটি টাকা অবদান রেখেছে।

এমন তথ্য উঠে এসেছে গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ফার্স্ট পরিচালিত ‘উবারস ইকোনমিক ইমপ্যাক্ট রিপোর্ট ইন বাংলাদেশ-২০২৪’ থেকে।

আরও জানানো হয়, ২০২৪ সালে উবারের মটো ও অটো সার্ভিস দেশের অর্থনীতিতে ৯২০ কোটি টাকার সমপরিমাণ অবদান রেখেছে। শহুরে ব্যস্ত জীবনে সহজলভ্য ও সাশ্রয়ী পরিবহন হিসেবে এই সার্ভিসগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গবেষণা অনুযায়ী- ৮২% যাত্রী অফিসে যাতায়াতে উবার ব্যবহার করেন, যা বছরে আনুমানিক ১১ লাখ কর্মঘণ্টা সাশ্রয় করেছে। এর আর্থিক মূল্য প্রায় ৯৪ কোটি টাকা। উবার চালকরা তাদের অন্যান্য কর্মসংস্থানের তুলনায় ৪২% বেশি আয় করেন। ২০২৩ সালে উবার বাংলাদেশের পর্যটন শিল্পে ২৯০ কোটি টাকা অবদান রেখেছে। ২০২৪ সালে ২১ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।