অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

দেশের জনগণের জীবনযাত্রা সহজ করার অঙ্গীকার নতুন বাণিজ্য উপদেষ্টার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের জনগণের জীবনযাত্রা সামগ্রিকভাবে সহজ করতে কাজ করার অঙ্গীকার করেছেন নতুন দায়িত্ব নেওয়া বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

আজ সোমবার (১১ নভেম্বর) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতির ফলে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। শ্রমিকের দিকে তাকালে দেখা যাবে, তাকে জীবনমানের সঙ্গে আপস করতে হচ্ছে।

কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘আমি আপনাদের কাছে ম্যাজিক প্রত্যাশা করছি না। আমরা সম্মিলিতভাবে কাজ করব। আপনারা আমাকে সহযোগী হিসেবে পাবেন। আপনাদের কাজ আরও কার্যকর করার জন্য ইনসাফের সঙ্গে আমার সক্ষমতা অনুযায়ী চেষ্টা করব।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা যদি ব্যবসা-বাণিজ্য বাড়াতে পারি, সর্বোচ্চ দক্ষতা প্রয়োগ করতে পারি, তাহলে ভালো করা সম্ভব। আমি কর্মকর্তাদের কাছে অতিরিক্ত পরিশ্রম প্রত্যাশা করি।’ কর্মকর্তাদের সঙ্গে তিনিও পরিশ্রম করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী মোজাম্মেল হক, অতিরিক্ত সচিব (রপ্তানি) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহা পরিচালক মো. আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব ডাব্লিউটিও অনুবিভাগ ড. নাজনীন কাওসার চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এর আগে  বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সালেহউদ্দিন আহমেদ ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।