অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

দেশের বাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা।

গতকাল সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে—২২ ক্যারেট: ভরি ২,৩২,০৫৫ টাকা, ২১ ক্যারেট: ভরি ২,২১,৪৯৯ টাকা, ১৮ ক্যারেট: ভরি ১,৮৯,৮৯০ টাকা, সনাতন পদ্ধতি: ভরি ১,৫৬,৮৮১ টাকাদামে বিক্রি হবে

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে— ২২ ক্যারেট রুপা: ভরি ৫,৯৪৯ টাকা, ২১ ক্যারেট রুপা: ভরি ৫,৭১৫ টাকা, ১৮ ক্যারেট রুপা: ভরি ৪,৮৯৯ টাকা, সনাতন পদ্ধতি: ভরি ৩,৬৭৪ টাকা দামে বিক্রি হবে

বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি, ডলার সংকট ও স্থানীয় বাজারের চাহিদার প্রভাবেই দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়ানো হয়েছে বলে বাজুস সূত্রে জানা গেছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।