দেশের শেয়ারবাজার টানা দরপতনের বৃত্ত থেকে বের হতে পারছে না। গতকাল রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসেও ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচকের পতনেলেনদেন হয়েছে। এ নিয়ে ঈদের পর টানা পাঁচ কার্যদিবসেই সূচক কমেছে। সূচকের পাশাপাশি গতকাল উভয় স্টক এক্সচেঞ্জেই লেনদেন কমেছে।
শেয়ারবাজার টানা দরপতনে হতাশ হয়ে পড়েছেন সব বিনিয়োগকারীরা। নতুন করে বিনিয়োগ করলে দেখা যাচ্ছে, পরের দিনই সেই বিনিয়োগ আরও কমে যাচ্ছে। ফলে প্রতিনিয়ত লোকসানের পাল্লা ভারী হচ্ছে তাদের। বাজারের এ টানা দরপতন ঠেকাতেকরণীয় নির্ধারণে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) বাজার মধ্যস্ততাকারীদের সঙ্গে আজ সোমবার বৈঠক করবে।
বিএসইসি সূত্র জানিয়েছে, বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক, ব্রোকারেজ হাউসগুলোর সংগঠন ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন (ডিবিএ), মার্চেন্টব্যাংকারদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং প্রধান১০টি ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীদের এ বৈঠকে ডাকা হয়েছে।
বিভিন্ন বাজার বিশ্লেষকদের মতে ঈদের ছুটির পরে বাজার পতনে ইরান এবং ইসরাইল যুদ্ধইস্যু বেশি ভূমিকা রেখেছে,তাছাড়া ব্যাংকে সুদের হার বাড়াতে একশ্রেণির বিনিয়োগকারীরাশেয়ার বাজারে বিনিয়োগ না করে ব্যাংকে টাকা রাখছেন। এছাড়া, মার্জিন ঋণের ওপর সুদেরহার বাড়ছে। যে কারণে বিনিয়োগকারীরা অনেকে শেয়ার বিক্রি করতে বাধ্য হচ্ছেন। যারফলশ্রুতিতে বাজারে বিক্রির চাপ বেড়েছে।
গতকালের বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারদর বাড়ার মধ্যে দিয়ে লেনদেন শুরু হলেও পরে তা কমতেথাকে। দিনশেষে লেনদেনকৃত মোট ৩৯৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৭৫টির, কমেছে ২৮৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। যার নেতিবাচক প্রভাব পড়েছেমূল্যসূচকে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৯৭ পয়েন্ট কমে ৫ হাজার ৬৫৩.৭১পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিতডিএসই–৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ৯৮২ পয়েন্টে ও ডিএসইশরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ১ হাজার ২৩৮.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।এদিন এই বাজারে ৪৭৮.২৩ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়৫২২.৫১ কোটি টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৪৪.২৮ কোটি টাকা।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইর) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে১১৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৭.২৩ কোটি টাকা। আগের দিন লেনদেন হয় ১৮.০৫ কোটিটাকা। গতকাল সিএসইতে লেনদেনকৃত মোট ২১৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১৬৮টির। আর অপরিবর্তিত রয়েছে ১৯টির দর।