দেশের শেয়ারবাজার ও সামগ্রিক অর্থনীতিতে শিগগিরই বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শুক্রবার(২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন, তিনি বলেন শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকার ইতোমধ্যে বেশ কিছু কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছে।
অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারকে শক্তিশালী ও স্বচ্ছ করতে নীতিগত সংস্কার, জবাবদিহিতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ চলছে। একই সঙ্গে অর্থনীতির বিভিন্ন খাতে কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে উৎপাদন, কর্মসংস্থান ও রাজস্ব আয় বাড়ে।
নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী: শেয়ারবাজারে ফিরছে আস্থার বার্তা
তিনি আরও জানান, বাজারে অস্বাভাবিক ওঠানামা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সক্রিয় করা হয়েছে এবং প্রয়োজন হলে অতিরিক্ত সহায়তাও দেওয়া হবে। বিনিয়োগকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকার বাজারকে টেকসই ও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে বদ্ধপরিকর।”
ভঙ্গুর অর্থনীতির হাল ধরলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে মুদ্রানীতি ও রাজস্বনীতির সমন্বয় জোরদার করা হবে। তিনি আশা প্রকাশ করেন, চলতি অর্থবছরের মধ্যেই এর ইতিবাচক ফল দৃশ্যমান হবে।
নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন সময় এসেছে চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানী করার। বিনিয়োগের মাধ্যমেই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা হবে। এখানে বিনিয়োগের অনেক বড় ব্যাপার আছে, সেদিকে আমাদের যেতে হবে। বন্দরের কার্যক্রম আরও উন্নততর করতে হবে। বিনিয়োগ বাড়াতে হবে; কর্মসংস্থান বাড়াতে হবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, অনেক পরিকল্পনা আছে। এগুলো এক কথায় বলা যাবে না। তবে দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান। জনগণ যেভাবে অর্থনীতি সুফল পাবে; সরকার সেই পথেই হাঁটবে। অর্থনীতিকে আমরা মুক্ত করতে চাই।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।