অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

দেশে রেকর্ড খাদ্যশস্য মজুত আছে: আলী ইমাম মজুমদার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে গত ৬ বছরের চেয়ে বর্তমানে রেকর্ড খাদ্যশস্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আজ রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা মজুমদার আরও বলেন, বর্তমানে ২০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ রয়েছে সরকারি গুদামে। গুদামের সক্ষমতা ২৪ লাখ টন। প্রয়োজনে এ সক্ষমতা আরও বাড়ানো যাবে।

তিনি বলেন, এর পাশাপাশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার থেকেও চাল আমদানি অব্যাহত রয়েছে। নিন্ম আয়ের মানুষের জন্য ওএমএস সেবা চালু রয়েছে। কোনো সংকট নেই। আপদকালীন সময়েও কোনো সমস্যা হবে না।

খাদ্য উপদেষ্টা বলেন, সব মিলিয়ে দেশের খাদ্য পরিস্থিতি নিরাপদ রয়েছে। ভারত থেকে চালসহ অন্য পণ্য আমদানিতে কোনো রাজনৈতিক বিষয় নেই।

ক্রেতা বিক্রেতার সম্পর্কে অন্য কিছু বিবচ্য নয় বলেও জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।