শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (BSC) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৫- ডিসেম্বর ২০২৫) ও (জুলাই ২০২৫-ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গতকাল ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদনপর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
২য় প্রান্তিকে কোম্পানিটি, গত ৩ মাসে (অক্টোবর ২০২৫-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩.৭৯ টাকা ।গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ৩.৫২ টাকা। চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে কোম্পানিটি মুনাফা বেড়েছে ৭ শতাংশ।

অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৫- ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮.৯৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৬ মাসে শেয়ার প্রতি আয় ছিল ৯.৩৫ টাকা।
গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে হয়েছে ১১.৮৫ টাকা,যা আগের বছরে ছিল ২০.১০ টাকা।
গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ১১১.২৭ টাকা, যা আগে ছিল ১০৪.৮৪ টাকা।
কোম্পানিটি জানিয়েছে যে,আন্তর্জাতিক শিপিং খাতে মালবাহী হার বৃদ্ধির কারণে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে বিএসসির রাজস্ব আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে, বিএসসির শেয়ার প্রতি নিট আয় আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তাছাড়া, ৩১শে ডিসেম্বর ২০২৫ সালের জন্য শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বৃদ্ধি পেয়েছে রিটেইন্ড আর্নিংস বৃদ্ধির কারণে এবং সরবরাহকারীদের পেমেন্ট বৃদ্ধির কারণে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) হ্রাস পেয়েছে।
Authors
-
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।