আজ বৃহস্পতিবার ২০ ই জুলাই ২০২৩, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৭ টি ব্যাংকের ২য় প্রান্তিক ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে।
ব্যাংকগুলো ৩০ জুন ২০২৩ তারিখে শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকের (কিউ-২) (এপ্রিল ২৩ -জুন ২৩) ও (জানুয়ারি ২৩ -জুন ২৩) সময়ের জন্য, কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে।
২৪ শে জুলাই ২০২৩ তারিখে ১ টি ব্যাংকের ইপিএস প্রকাশ করবে, ব্যাংকটি হলো এনসিসি ব্যাংক লিমিটেড(NCCBANK)।ব্যাংকটির পর্ষদ সভা হবে বেলা ২ টা ৪০ মিনিটে।
২৫ ই জুলাই ২০২৩ তারিখে ১ টি ব্যাংকের ইপিএস প্রকাশ করবে, ব্যাংকটি হলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড(NBL)।ব্যাংকটির পর্ষদ সভা হবে বেলা ২ টায়।
২৬ ই জুলাই ২০২৩ তারিখে ৫ টি ব্যাংকের ইপিএস প্রকাশ করবে,
ব্যাংক ৫ টি হলোঃ
পূবালী ব্যাংক লিমিটেড , ব্যাংকটির পর্ষদ সভা হবে বেলা ৩ টা ৩০ মিনিটে।
সাউথইস্ট ব্যাংক লিমিটেড , ব্যাংকটির পর্ষদ সভা হবে বেলা ৩ টায়।
শাহজালাল ব্যাংক লিমিটেড , ব্যাংকটির পর্ষদ সভা হবে বেলা ৩ টা ৩০ মিনিটে।
মিচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড , ব্যাংকটির পর্ষদ সভা হবে বেলা ৪ টায়।
যমুনা ব্যাংক লিমিটেড , ব্যাংকটির পর্ষদ সভা হবে বেলা ৪ টায়।