পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড (ANWARGALV) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৫ – ডিসেম্বর ২০২৫) ও (জুলাই ২০২৫ – ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৫ – ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ০.১৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি লোকসান ছিল (০.৯৩) টাকা।
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৫-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩.০২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল (১.৮১) টাকা।
গত ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ০.৩১ টাকা, যা আগের বছরে ছিল (১.২২) টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৪.৪০ টাকা।