ঢাকা শেয়ার বাজার

২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার ৮ ফাল্গুন ১৪৩২

ধারাবাহিক মুনাফা প্রবৃদ্ধির ধারায় আরও এক ধাপ এগিয়েছে রবি, ১৭.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি রবি ২০২৫ অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। নিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নেয়। শেয়ারপ্রতি লভ্যাংশ নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৭৫ পয়সা।

কোম্পানির প্রকাশিত আর্থিক তথ্যে দেখা যায়, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১.৭৯ টাকা, যা আগের বছরের ১.৩৪ টাকা থেকে উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে হয়েছে ১৩.৩৪ টাকা, যা আগের বছর ছিল ১৩.০৮ টাকা।

গত বছর শেষে কোম্পানিটির মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৮ কোটি টাকা। ২০২৪ সালে রবির মুনাফা ছিল ৭০২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় ৩৪ শতাংশ। এছাড়া শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৯.০৪ টাকা, যা আগের বছরের ৮.৮৩ টাকার তুলনায় বেশি।

বাজার সংশ্লিষ্টদের মতে, ইপিএস ও অপারেটিং ক্যাশ ফ্লোর উন্নতি কোম্পানির কার্যক্রমে স্থিতিশীলতা ও মুনাফা বৃদ্ধির ইঙ্গিত দেয়। ধারাবাহিক আর্থিক উন্নতির প্রেক্ষাপটে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

কোম্পানির ঘোষণায় জানানো হয়, লভ্যাংশ পাওয়ার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ মার্চ ২০২৬। আর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২২ এপ্রিল ২০২৬, সকাল ১১টায়।

তালিকাভুক্তির পর সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারধারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০২০ সালের ডিসেম্বরে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় রবি আজিয়াটা। এরপর ২০২১, ২০২২ ও ২০২৩ সালের জন্য কোম্পানিটি যথাক্রমে ৫, ৭ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

আগামী রবিবার কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে , অর্থাৎ ঐদিন কোম্পানিটির শেয়ারের দাম যত খুশি বাড়তে বা কমতে পারবে।

সামগ্রিকভাবে আর্থিক সূচকের উন্নতি এবং লভ্যাংশ ঘোষণা কোম্পানিটির বাজার অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে বিশ্লেষকদের অভিমত।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।