শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি খাতের ২ টি কোম্পানি নগদ ও বোনাস লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে। কোম্পানি ২ টি ৩১ শে ডিসেম্বর ২০২৪, সমাপ্ত হিসাব বছরের জন্যে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশের টাকা বিএফটিএন এর মাধ্যমে ব্যাংক একাউন্টে বিতরণ সম্পন্ন করেছে এবং বোনাস লভ্যাংশ তাদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে প্রেরণ করেছে।
কোম্পানি দুইটি হলো -ইস্টার্ন ব্যাংক ও আইডিএলসি ফাইনান্স।
ইস্টার্ন ব্যাংক
ইস্টার্ন ব্যাংক তাদের বিনিয়োগকারীদের জন্য মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ছিল ১৭.৫০ শতাংশ নগদ ও ১৭.৫০ শতাংশ ও বোনাস। নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে আগেই বিতরণ করা হয়েছে এবং বোনাস লভ্যাংশ তাদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে প্রেরণ করেছে।
আইডিএলসি ফাইনান্স
আইডিএলসি ফাইনান্স তাদের শেয়ারহোল্ডারদের জন্য মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ছিল ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে আগেই বিতরণ করা হয়েছে এবং স্টক ডিভিডেন্ড তাদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে প্রেরণ করেছে।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে, এমন খবর প্রকাশিত হবার পরে যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করে লভ্যাংশ সংগ্রহ করতে হবে।