দেশের শেয়ার বাজারে সূচকের উত্থান হওয়াতে শেয়ার বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে,যে কারনে চলতি জুলাই মাসের ১৭ কার্যদিবসে নতুন বিও অ্যাকাউন্ট করার যেন হিড়িক পরেছে।
চলতি জুলাই মাসের ১৭ কার্যদিবসে পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে। চলতি জুলাই মাসের ১৭ কার্যদিবসে ৫ হাজারেরও বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব নতুন করে তৈরি হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সিডিবিএল সূত্রে জানা যায়, চলতি জুলাই মাসের ২৪ জুলাই পর্যন্ত পুঁজিবাজারে মোট বিও সেট আপ হিসাব ছিল ৭৯ লাখ ৭০ হাজার ৯৮৭ টি। আর ৩০ জুন মাসের শেষ দিন মোট বিও সেট আপ হিসাব ছিল ৭৯ লাখ ৬৫ হাজার ৮৫৭টিতে দাঁড়ায়। অর্থাৎ চলতি জুলাই মাসের ১৭ কার্যদিবসে ৫ হাজার ১৩০ টি নতুন বিও হিসাব তৈরি হয়েছে ।
একজন বাজার বিশ্লেষকের সাথে আলাপ করলে তিনি জানান ধারাবাহিক ভাবে শেয়ার বাজারের সূচক বাড়াতে নতুন বিনিয়োগকারী বাজারে বিনিয়োগে আগ্রহী হওয়াতে নতুন করে বিও খুলছেন।
তিনি আরও বলেন শেয়ার বাজারে টানা পতনের কারণে বহু বিনিয়োগকারী চলে গিয়েছিল,তাছারা ফ্লোর প্রাইজ উঠে যাওয়ার পরে অনেকেই শেয়ার বিক্রি করে বাজার ছেড়েছিলেন।কিন্তু চলতি বছরের জুন মাসে অনেক একাউন্টে বাৎসরিক বিও নবায়ন চার্জের টাকা না থাকাতে অনেক একাউন্ট বন্ধ হয়ে গিয়েছিল।
বর্তমান বাজারে সূচকের উত্থানের কারণে বিনিয়োগকারীরা আবার শেয়ার বাজার নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন যে কারণে অনেক বিনিয়োগকারী নতুন বিও একাউন্ট করে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিচ্ছেন।
বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজের সিডিবিএল কর্মকর্তাদের সাথে আলাপ করলে তারা জানান নতুন এবং পুরাতন বেশকিছু লোকজন আবারও আগ্রহ নিয়ে বিও একাউন্ট করছেন।তারা আরও জানান বিনিয়োগকারীদের ধারনা সামনে নির্বাচন হলে দেশের শেয়ার বাজারের গতি আরও বাড়বে সে কারণেই তারা নতুন বিও একাউন্ট করতে আগ্রহী হচ্ছেন।